ইবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৯ অপরাহ্ন   |   শিক্ষা

ইবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় টিএসসিসির ১১৬ নং কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ.কে.এম মফিজুল ইসলাম, অধ্যাপক ড. নূর মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সালামত উল্লাহ ও সাংবাদিক খলিলুর রহমান (জীম)।


জুরশেদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ। নবীন ভর্তি হওয়া শিক্ষার্থীরা ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্যায়ে কক্সবাজার জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

শিক্ষা এর আরও খবর: