খুবিতে নবাগতদের অংশগ্রহণে আন্ত:ডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫১ অপরাহ্ন   |   শিক্ষা

খুবিতে নবাগতদের অংশগ্রহণে আন্ত:ডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা

মোঃ নাঈমুর রহমান  (খুবি প্রতিনিধি) :


রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে আন্ত:ডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা। আজ (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে।


উদ্বধোনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান ও গণিত ডিসিপ্লিনের প্রধান মুন্নুজাহান আরা।


ক্লাব সূত্রে জানা গেছে, এবছর কুইজ প্রতিযোগিতায় ১৪০ টিরও বেশি সংখ্যক দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে ৩ জন করে শিক্ষার্থী নিয়ে মোট চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হবে এ আয়োজন।


আরও জানা গেছে, কুইজ প্রতিযোগিতার প্রথম রাউন্ড বা প্রিলিমিনারী রাউন্ড ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।  প্রিলিমিনারী রাউন্ডের মধ্য দিয়ে সেরা ১৬ টিম সিলেক্ট করা হবে যাদেরকে নিয়ে পরবর্তীতে বাজার রাউন্ডের মাধ্যমে টপ ৩ টিম সিলেক্ট করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজমানি, বই, মেডেল, ক্রেস্ট এবং সার্টিফিকেট।


ক্লাবটির সভাপতি মেহেরাব হোসেন বলেন, সৃজনশীলতা এবং জ্ঞানের বিস্তারের জন্য কুইজের বিকল্প নেই। প্রতিবছর নবাগত শিক্ষার্থীদের নিয়ে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। এবছরও তার ব্যাতিক্রম ঘটেনি। ভবিষ্যৎ এও শিক্ষার্থীদের প্রফেশনাল স্কিল ডেভলপমেন্টে এমন কাজ অব্যাহত থাকবে।


শিক্ষা এর আরও খবর: