‘চোখের বদলে মাথা’, ট্রাম্পের ইরান নীতি নিয়ে রুবিও

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

‘চোখের বদলে মাথা’, ট্রাম্পের ইরান নীতি নিয়ে রুবিও


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ‘চোখের বদলে চোখ’ প্রতিরক্ষা নীতি সংক্রান্ত মন্তব্যের কঠোর জবাব দিয়ে ট্রাম্পের কৌশলকে ‘চোখের বদলে মাথা’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (২৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুবিও বলেন যে তেহরান তাদের কর্মকাণ্ডের জন্য অত্যন্ত ভারী মূল্য প্রদান করবে এবং তারা ইতিমধ্যে চরম মূল্য দেওয়া শুরু করেছে। তিনি আরও দাবি করেন যে মার্কিন বাহিনীর হামলায় ইরানের শিল্প অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে দেশটির বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হচ্ছে।

‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুঁশিয়ারি ইরানের‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুঁশিয়ারি ইরানের

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে সতর্ক করেছিলেন যে তাদের প্রতিরক্ষা নীতি হলো ‘চোখের বদলে চোখ’। ইরানের অবকাঠামো বা ভূখণ্ডে যেকোনো আক্রমণের শক্তিশালী ও নির্ণায়ক জবাব দেওয়া হবে এবং হামলাকারীদের সহায়তাকারীদেরও বৈধ লক্ষ্যবস্তু করা হবে বলে তিনি জানান।


ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সেই কড়া সতর্কবার্তার পরপরই ট্রাম্প প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রুবিও এই পাল্টা কঠোর হুঙ্কার দিলেন, যা দুদেশের মধ্যকার সংঘাতকে আরও উসকে দিচ্ছে।


সূত্র: আল জাজিরা


আন্তর্জাতিক এর আরও খবর: