বেরোবিতে নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন '
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন | শিক্ষা
মো সিদ্দিকুর রহমান (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়( বেরোবি) গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গ সংগঠন 'বহ্নিশিখার' আয়োজনে সাত দিনব্যাপী 'নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার' উদ্বোধন করা হয় মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবন মাঠ প্রাঙ্গণে।
২৮ ফেব্রুয়ারি দিনটিতে না 'জাগো নারী জাগো বহ্নিশিখা' গানে মুখরিত চারপাশ, শিমুল পলাশের লাল গালিচার আচ্ছাদনে বেষ্টিত বেরোবি ভিসি মাট প্রাঙ্গণ। সকাল ১১ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলী।
আগামী সাত দিন প্রশিক্ষিত প্রশিক্ষক দ্বারা আয়োজনের নিবন্ধনকৃত নারীদের আত্মরক্ষার কৌশল রপ্তকরণ এবং সেই সাথে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করণে নানামুখী ব্যবহারিক ও তত্বীয় সেশন সম্পন্ন হবে।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ নারী পুরুষের সাম্যতা বজায় রাখতে নিজস্ব অভিমত ব্যক্ত করেন এবং উপস্থিত তারুণ্যকে সমতায় সংগ্রামী হবার উদাত্ত আহ্বান জানান।
উদ্বোধনী এ আয়োজনটির স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ভয়েস বেরোবি শাখার সহ সভাপতি মুক্তা আক্তার এবং সভাপতিত্ব করেন বেরোবি বহ্নিশিখার সমন্বয়ক সুরাইয়া আক্তার। মনোমুগ্ধকর এই আয়োজনের সঞ্চালনা করেন নওশীন তাবাচ্ছুম ।
আয়োজনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির, গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য রাইসুল ইসলাম নোমান ও সোহানুর রহমান সোহান, বেরোবি ছাত্রলীগ শাখার সভাপতি পোমেল বড়ুয়া, আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউসিবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান 'উপায়' এর রিজিওনাল অফিসার মুরাদ হোসেন ও ট্যারিটরি অফিসার রাকিব চৌধুরী, গ্রীন ভয়েস বেরোবি শাখার সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক লিমন ইসলাম।

