রূপসায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন | জেলার খবর
মোঃ মোশারেফ হোসেন (রূপসা ,খুলনা)
রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, সড়ক নিরাপত্তা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রাজ্জাক মীর, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খন্দকার হিমেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অজিত ঘোষ, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আসাদুজ্জামান।
এছাড়াও সভায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন মিন্টু, সামন্তসেনা দারুস্সুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউদ্দীন নেছারী, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, ১ নম্বর আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম বিল্লাহ, ৩ নম্বর নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস হোসেন, ২ নম্বর শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ওবায়েদ ফারাজী, ইউপি সদস্য শফিকুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার আব্দুস সালামসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
