বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস খায় আর্জেন্টিনার মানুষ
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন | আন্তর্জাতিক
গরুর মাংসের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে আর্জেন্টিনার মানুষের। জনপ্রতি গরুর মাংস খাওয়ার হিসাবে দেশটি বিশ্বে শীর্ষে। অন্যদিকে, বিশ্বের ৭৬টি দেশের বাজারদর তুলনায় সবচেয়ে কম দামে গরুর মাংস পাওয়া যায় আফ্রিকার দেশ জাম্বিয়ায়।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনায় একজন মানুষ বছরে গড়ে প্রায় ৪৯ কেজি গরুর মাংস খাওয়ার জন্য পান। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে জনপ্রতি বার্ষিক গরুর মাংসের পরিমাণ প্রায় ৩৯ কেজি। যুক্তরাষ্ট্র রয়েছে তৃতীয় অবস্থানে। সেখানে জনপ্রতি বছরে প্রায় ৩৭ কেজি গরুর মাংস খাওয়ার হিসাব পাওয়া গেছে।
আর্জেন্টিনায় গরুর মাংস শুধু খাবার নয়, দেশটির খাদ্যসংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে আসাদো নামে পরিচিত বারবিকিউ বা খোলা আগুনে মাংস পোড়ানোর আয়োজন দেশটিতে বেশ জনপ্রিয়।
আর্জেন্টিনার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে জনপ্রতি গরুর মাংসের ব্যবহার ছিল প্রায় ৪৯ দশমিক ৯২ কেজি। আগের বছর এই পরিমাণ ছিল ৪৮ দশমিক ৪৯ কেজি। অর্থাৎ এক বছরে জনপ্রতি ব্যবহার বেড়েছে। গরুর দখলে শহর, জরুরি অবস্থা ঘোষণার আবেদন মেয়রের! অন্যদিকে, মোট গরুর মাংস ব্যবহারের হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে গরু ও বাছুরের মাংসের মোট ব্যবহার ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ টন। এরপর রয়েছে চীন ও ব্রাজিল। গ্লোবাল প্রোডাক্ট প্রাইসেসের ২০২৬ সালের জানুয়ারির বাজারদর-এর তুলনায় ৭৬টি দেশের মধ্যে সবচেয়ে কম দামে গরুর মাংস পাওয়া গেছে জাম্বিয়ায়। সেখানে এক কেজি কাঁচা গরুর মাংসের গড় দাম ছিল ৪ ডলার ৮৭ সেন্ট। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০৭ টাকা। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়া। দেশটিতে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৬ টাকা। ক্যামেরুনে ৭৩১ টাকা, পাকিস্তানে ৮১৩ টাকা এবং মালয়েশিয়ায় ৮১৮ টাকা। একই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৬৯তম। দেশে প্রতি কেজি গরুর মাংসের গড় দাম দেখানো হয়েছে প্রায় ৮৬৪ টাকা। তবে এসব দাম ২০২৬ সালের জানুয়ারির তুলনামূলক বাজারদরের ভিত্তিতে নির্ধারিত। স্থানীয় বাজার, মাংসের ধরন, মান ও বিক্রির জায়গা অনুযায়ী প্রকৃত দাম কমবেশি হতে পারে।
