রূপসা উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৩:৫৪ পূর্বাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :
রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার অফিসার্স ক্লাবে। অনুষ্ঠিত এ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডাঃ শেখ সফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার,সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান,জনস্বাস্থ প্রকৌশলী মো. রাসেল, তথ্য আপা দীলশান আরা, সহকারী মাধ্যমিক কর্মকর্তা গোলাম মোন্তফা,
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,সাংবাদিকএইচ এম রোকন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন এসময় উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি আব্দুস সালাম মুর্শেদী বলেন, সড়কে অনিবন্ধনকৃত ট্রলি রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলে করার নির্দেশ প্রদান করেন।
ইটবহনকারী ট্রলীতে অসংখ্য লোক মারা যাচ্ছে। সেই লক্ষে সংসদ সদস্য এই সিন্ধান্ত নিয়েছেন।

