খুলনা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উল্লাস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১২ অপরাহ্ন | শিক্ষা
মোঃ নাঈমুর রহমান (খুবি প্রতিনিধি ) :
ষড়ঋতুর শেষ ঋতু বসন্ত।বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব।বসন্ত মানেই গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।
তাই বহু রঙে রঙিন, প্রাণপ্রাচুর্যময় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনীর। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই প্রদর্শনী।
দুপুর ১২ টায় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন প্রদর্শনীর উদ্বোধন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন চারুকলা স্কুলের ডিন নিহার রঞ্জন সাহা, ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান, ভাস্কর্য ডিসিপ্লিনের শেখ সাদী ভূইয়া’সহ আরও অনেকে।
ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ আবীর বলেন- ❝ প্রতিবছরের ন্যায় এবারও আমরা বসন্ত বরণ উৎসবের আয়োজন করি। তবে এবছর জলরঙ প্রদর্শনীর মাধ্যমে একটু ভিন্নভাবে বসন্তক উল্লাস আয়োজনের উদ্যোগ নিয়েছি। বসন্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নতুনভাবে সেজে ওঠে। অনেক ফুলের সমারোহ দেখা যায়।
জানুয়ারি-ফেব্রুয়ারি দুইমাস ব্যাপি আমরা ক্যাম্পাসের সৌন্দর্যকে জলরঙে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ঐ জলরঙে আঁকা চিত্রকর্মগুলো নিয়ে বসন্তের প্রথমদিনে প্রদর্শনীর আয়োজন করা হয়, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো❞।
বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যময়। প্রতিটি ঋতুতেই এই বৈচিত্র্য সৌন্দর্য ছড়ায়। তবে বসন্তের সৌন্দর্য উপমাহীন। এর সাথে তুলনা চলে না অন্য কোনো ঋতুর। এমন ফুলেল সময় আর কখনো দেখা যায় না। শীতের জীর্ণতা শেষে প্রকৃতিতে যে উষ্ণতা আসে সেই উষ্ণতায় মানুষের মন ও প্রকৃতির সাথে পাল্লা দিয়ে জেগে ওঠে নতুনের আহবানে...

