ভাষা শহীদদের স্মরণে নোবিপ্রবিসাসের শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪১ অপরাহ্ন | শিক্ষা
নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।
আজ ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুল কবীর ফারহান এর নেতৃত্বে সমিতির সদস্যরা ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।
এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান, সহ সভাপতি রিপন চন্দ্র শীল,কোষাধ্যক্ষ নুমান রাশেদ , পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এস আহমেদ ফাহিম, সদস্য ইমাম হোসাইন,মোঃ হোসাইন,রিয়াদুল ইসলাম,নাহিদুল ইসলাম,কাওসার আহমেদ হিমেল, উপস্থিত ছিলেন
এর আগে সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম, উপ উপাচার্য প্রফেসর ড. আব্দুল বাকী সহ অন্যান্য শিক্ষকরা শ্রদ্ধা জানান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

