এফএফএসবি’র উৎসব বর্জন করলো জহির রায়হান ফিল্ম সোসাইটি

 প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন   |   শিক্ষা


মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :


বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটি’র ৫০ বছর পূর্তি উৎসব বর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান চলচ্চিত্র সংসদ। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজন করায় উৎসব বর্জন করেছে সংগঠনটি।


গতকাল (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুনিয়া ধর্ষন ও হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে অবৈধভাবে রেহাই দেয়া হয়েছে এমন অভিযোগ করে বসুন্ধরা গ্রুপের সহযোগীতা গ্রহণকে অনৈতিক দাবি করে উৎসব বর্জনের ঘোষনা দেয়া হয়।


সভাপতি রেফাত খান অনিক ও সাধারণ সম্পাদক মৌটুসী জুবাইদা রহমান যৌথ বিবৃতিতে বলেন, “মোসারাত জাহান মুনিয়া ধর্ষণ ও হত্যা' মামলার অভিযোগ এবং সায়েম সোবহান আনভীর মূল আসামী হওয়া সত্ত্বেও পুলিশ এবং পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে আসামীকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ ছাড়াই অভিযোগ থেকে দায়মুক্তি দেয় যা কিনা রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতিকেই উপস্থাপন করে। কিন্তু, আমরা অত্যন্ত মর্মাহত এইভেবে যে, এমনই এক কোম্পানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে চলেছে এই উদ্বোধনী অনুষ্ঠান। যা কিনা জহির রায়হান ফিল্ম সোসাইটির রাজনৈতিক মতাদর্শ, নৈতিক ও মানবিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থি। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উক্ত কোম্পানির সাথে সহাবস্থানের এহেন দৃষ্টিভঙ্গি আমাদের আঘাত করেছে”।


উল্লেখ্য, আগামি আজ (১৯ মার্চ) থেকে একমাস ব্যাপী উৎসব শুরু হয়েছে। তবে বর্জনের ব্যাপারে উৎসব সংশ্লিষ্ট কেউ কোন মন্তব্য করে নি এখনও।

শিক্ষা এর আরও খবর: