কুষ্টিয়ার পৌর বাজারে ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজার মনিটরিংয়ে এমপি মুফতি আমির হামজা!

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন   |   জেলার খবর

কুষ্টিয়ার পৌর বাজারে ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজার মনিটরিংয়ে এমপি মুফতি আমির হামজা!


সজীব নন্দী (কুষ্টিয়া)  :  পবিত্র রমজানে বাজারদর স্থিতিশীল রাখতে এবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিত্যপণ্যের বাজার তদারকি (মনিটরিং) করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

গতকাল সোমবার ২৩ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের পৌর বাজারে এ অভিযানে নামেন তিনি অভিযানে তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।

অভিযানকালে সংসদ সদস্য মুফতি আমির হামজা জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কলার আড়ত, মুরগির বাজারসহ নিত্যপণ্যের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এ সময় একটি দোকানে দেশি মুরগি নির্ধারিত মূল্যের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি দামে বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির মো. এনামূল হক, কুষ্টিয়া কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বাজার পরিদর্শন শেষে এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, পবিত্র রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান।

জেলার খবর এর আরও খবর: