মহেশখালীর সোনাদিয়ায় বজ্রপাতে কলেজ ছাত্র শাকিব মৃত্যু
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া গ্রামে বজ্রপাতে মোহাম্মদ শাকিব (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)
রোববার (২৩ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাকিব (২০) কুতুবজোমের ২নং ওয়ার্ড সোনাদিয়া দ্বীপের মো. কবিবের ছেলে। সে কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।
এলাকাবাসী জানান, মৃত্যুর আধাঘন্টা আগে সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে ছিল। দক্ষিনে চরের দিকে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শাকিব গুরুতর আহত হয়, পরে স্থানীয়রা স্পিড বোট যোগে কক্সবাজার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

