রাজশাহীতে পপুলার লাইফের কর্মসংস্থান বিষয়ক আলোচনা ও বীমা দাবির চেক হস্তান্তর
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে,কর্মসংস্থান সৃষ্টিতে বীমা শিল্পের অবদান,শীর্ষক আলোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় নগরীর বিভাগীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্যানেল আইনজীবী,রাজশাহী জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগরের আহ্বায়ক ও রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ রজব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব ও রাজশাহী জেলা শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি জনাব সেলিম রেজা,অধ্যক্ষ জনাব মোঃ আসলাম আলী এবং পপুলার লাইফইনসুরেন্স:যুগ্ন ঊর্ধ্বতন মহা-ব্যবস্হাপক(উ:)মোঃ মোসাদ্দেকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বিভাগীয় প্রধান,জনাব মোঃ তানভীর আল আজাদ নাঈম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে বীমা শিল্পের ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিক্ষিত বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সঞ্চয় বৃদ্ধিতেও সহায়তা করছে।
আলোচনা শেষে কোম্পানির বিভিন্ন গ্রাহকের মাঝে মৃত্যু বীমা ও মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। এ সময় কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
