বরিশালে বীমা দাবির চেক বিতরণ উৎসব

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

বরিশালে বীমা দাবির চেক বিতরণ উৎসব

আজবরিশাল বিভাগে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর নিজস্ব ভবনের হলরুমে ৩,১৮,৭৫,০০০/- (তিন কোটি আঠারো লক্ষ পঁচাত্তর হাজার) টাকার বীমা দাবির চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: