মোড়েলগঞ্জে আর আর এফের উদ্যোগে প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে সহায়ক উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৩:১৫ পূর্বাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :
বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে,পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায়, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আর আর এফ) বাস্তবায়নে, প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধিদের মাঝে সহায়ক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ১২ বুধবার বিকাল ৩ ঘটিকায় ৯ নং বলয়বুনিয়া ইউনিয়ন পরিষদে।
উক্ত সভায় প্রসপারিটি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ কলেজের অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, ইউপি সদস্য মোসাঃ নাসিমা বেগম, সি এইচ সি পি মোঃ ইমরান হোসেন, প্রসপারিটি প্রকল্পের টিও মোসাঃ খাদিজা খাতুন, সিও মোঃ সবুজ বিশ্বাস, মোঃ ইমন হোসেন, তরুণ সরকার, এটিও (নিউট্রিশন) আব্দুস সালাম, এটিও( লাইভলিহুড) নুরুল ইসলাম প্রমূখ।
বিতরন অনুষ্ঠানে বলইবুনিয়া ইউনিয়নের ৬ জন হতদরিদ্র প্রতিবন্ধি ব্যাক্তির মাঝে ছয় টি হুইল চেয়ার, তিনটি ক্রেস ও দুইটি শ্রবণযন্ত্র বিতরন করা হয়।
জানা যায়, পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি) প্রকল্পটি খুলনা জেলার তেরোখাদা উপজেলার সাচিয়াদাহ ও মধুপুর ইউনিয়ন এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ও রামচন্দ্রপুর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

