পঞ্চগড়ে পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১১:৩১ অপরাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

মোঃ লিহাজ উদ্দিন ( পঞ্চগড়) :


পঞ্চগড়ে খালের পানিতে ডুবে মনি-মুক্তা (২) নামের যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায়  দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মধুপাড়া সুলতানপুর এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত মনি-মুক্তা একই এলাকার মো.কবির হোসেনের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান জানান,মনি-মুক্তা দুই বোনের একজন ঘুমিয়ে ছিল আরেকজন প্রতিবেশির বেড়াতে যায়।কিছুক্ষণ পরে মা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।পরে বাড়ির পাশে থাকা খালের পানিতে ভেসে থাকতে দেখে, প্রতিবেশি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) ওই যমজ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



সারাদেশ এর আরও খবর: