মাধবপুরে যুবলীগ নেতা সাব্বিরের উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ১০:৫০ অপরাহ্ন | সারাদেশ
শেখ জাহান রনি (মাধবপুর' হবিগঞ্জ): শেখ রাসেল দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে পৌর যুবলীগের সাবেক সভাপতি সাব্বির হাসান আকাশের আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর হিসেবে মাধবপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় মাধবপুর উপজেলার শিল্পকলা একাডেমির মঞ্চে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ, বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবীর,আওয়ামীলীগ নেতা কাউছার আহম্মেদ, যুবলীগ নেতা সানাউল হক চৌধুরী শামীম,পুজা উদযাপন পরিষদের সেক্রেটারি লিটন রায়, আন্দিউড়া ইউপি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম পাঠান সহ অনেকেই।

