কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৫:৪২ অপরাহ্ন   |   সারাদেশ

কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত


নুরুল করিম (মহেশখালী ):

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, মহেশখালী উপজেলার ৮নং কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত।


২১ শে অক্টোবর শুক্রবার বিকেল ৩টার দিকে কুতুবজোম দাখিল মাদ্রাসার মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন ও সাইফুল ইসলাম তারেক এর যৌথ সঞ্চালনায় শুরুতে উদ্বোধক স্বাগত বক্তব্য রাখেন, ছাত্র সমাজের অহংকার বিপ্লবী ছাত্রনেতা কুতুবজোম ছাত্রলীগের আহবায়ক কলিম উল্লাহ ইমন।


আলোচনা সভা ও কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য মোজাহিদুল ইসলাম, কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ছিদ্দিক আকবর, যুগ্ন আহবায়ক সাদ্দাম আদিব, যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ রনি, এতে আরো উপস্থিত ছিলেন কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শাকের মাহমুদ আবির, সালা উদ্দিন কাদের, মনিরুল ইসলাম রাজীব, তোফাইল রানা, এম.কে ফয়সাল, দেলোয়ার হোসাইন, শেখ মোহাম্মদ আল খালেদ শিহাব, আব্দুল এলাহী আকাশ, রাশেদ ইসলাম রাশেদ'সহ ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সারাদেশ এর আরও খবর: