কুমিল্লা'কে হারিয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ফাইনালে মহেশখালী দল
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০২:৪৪ পূর্বাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
বঙ্গবন্ধু গোল্ডকাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে কুমিল্লাকে হারিয়ে মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন।
শনিবার (২২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমি-ফাইনাল খেলায় কক্সবাজার জেলা দল মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কুমিল্লা জেলা দল জলম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ। উক্ত খেলার প্রথমার্ধে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলের অধিনায়ক মাবুদ এক গোলে দলকে এগিয়ে নিয়ে যায়।
এসময় এমএ আজিজ স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুল আহমদ, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক রমিজ আহমদ ও রেজাউল কায়সার। খেলোয়াড়দের সঠিক দিক নির্দেশনা দিয়ে উজ্জীবিত করে রেখেছেন দলের কোচ সাহাব উদ্দিন সাইফু। মহেশখালী'সহ জেলাবাসী অভিনন্দন জানাচ্ছি দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের।

