বাগেরহাটের কচুয়ায় কমিউনিটি ক্লিনিক পর্যায়ে পুষ্টি উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৯:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ

বাগেরহাটের কচুয়ায় কমিউনিটি ক্লিনিক পর্যায়ে পুষ্টি উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ মোশারেফ হোসেন (খুলনা ) :


কচুয়ায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় জাগ্রত যুব সংঘ জেজেএস কর্তৃক বাস্তবায়িত ক্রেইন প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে পুষ্টি উন্নয়নে এক রিফ্রেশার্স প্রশিক্ষণ গত ২৩ শে অক্টোবর ২০২২ আখতার উদ্দিন মাধ‍্যমিক বিদ‍্যালয়ে সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় । 


কমিউনিটি ক্লিনিকের সিজি ও সিএসজি গ্রুপের মুল কাজ ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্লিনিকের উন্নয়ন তহবিল গঠন,রেফারেল, গর্ভকালীন ও মাতৃত্ব কলীন সেবা,হাত ধোয়ার ৫ টি গুরুত্বপূর্ণ সময় রএবং খাদ‍্য ও পুষ্টি সম্পর্কে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


৮ নং ইউপি সদস‍্য অমল কৃষ্ণ মৃধার সভাপতিত্বে ও ক্রেইন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোসাঃ মাহফুজা আক্তারের সঞ্চালনায়

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালিপাটন গ্রামে অবস্থিত আখতার উদ্দিন মেমোরিয়াল মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী মোল্লা।


কচুয়া উপজেলায় মোট ১২ টি কমিউনিটি ক্লিনিকের মধ‍্যে প্রতিদিন দুইটি করে কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অদ‍্য ১৮/১০/২২ ইং থেকে ২৪/১০/২২ ইং তারিখ পর্যন্ত চলবে। প্রতিটি প্রশিক্ষণে ২৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ইউনিয়ন পরিষদ সদস্য সি এইচ সি পি সহ কমিউনিটি ক্লিনিক এর সিজি ও সি এস জি গ্রুপের সদস্যগন অন্তর্ভুক্ত। প্রতিটি প্রশিক্ষণে ক্রেইন প্রকল্পের দুইজন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।


দৈনিক কিংস নিউজ পত্রিকার প্রতিনিধির কথা হয় সিএইচসিপি মলিনা রানী বিশ্বাসের সাথে তিনি জানান ধন্যবাদ জানাই জেজে এস টিমকে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করার জন্য এই ধরনের প্রশিক্ষণ সব সময় হওয়া উচিত কারণ এর মাধ্যমে আমরা আমাদের সিজি ও সিএনজি গ্রুপকে সুসঙ্গিত করতে সহজ হবে। কথা হয় আর এক সদস্য সিরাজুল ইসলামের সাথে তিনি বলেন ক্রেইন প্রকল্পের এই প্রশিক্ষণের মাধ‍্যমে আমরা একটি উন্নয়ন তহবিল গঠন করে সক্ষম হলাম যা ক্লিনিকের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এ সময় আরও উপস্থিত ছিলেন মালিপাটন কমিউনিটি ক্লিনিকের সিনিয়র সহ সভাপতি এমডি আলম হোসেন, ইউ এফ শরিফুর রহমান,মোঃ মোশারেফ হোসেন, সহ সভাপতি নিভা রানী পাইক, সদস‍্য সচিব মলিনা রানী বিশ্বাস,অনিমেষ কান্তি মন্ডল, সদস‍্য মনোজ গোলদার,খন্দকার শামসুল হক,অশোক কুমার মৈত্র,রফিকুল ইসলাম,কানন মৃধা,প্রিয়লাল মৃধা,সিরাজুল ইসলাম,সৌরভ গোলদার,পারমিতা মিস্ত্রি,প্রিয়াঙ্গন মৃধা,কাকলী রানী দাশ,মৌমিতা হালদার,দেবিকা রানী শিকদার,মিঠুন খন্দকার,খাদিজা বেগম,খিতিস মন্ডল,দুলিয়া বেগম,সুবর্ণা কাবেরী,সাধনা রানি মজুমদার,ভানু বিবি,জুথিকা রানী মৃধা।

জানা যায়,বাগেরহাট জেলার মোল্লারহাট,কচুয়া, শরনখোলা ও মোংলা উপজেলায় ক্রেইন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সারাদেশ এর আরও খবর: