গৌরীপুরে মোবাইল কোর্টে তিনজনকে কারাদণ্ড

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১২:৩২ পূর্বাহ্ন   |   সারাদেশ

গৌরীপুরে মোবাইল কোর্টে তিনজনকে কারাদণ্ড


শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ):


ময়মনসিংহে গৌরীপুরে ২৪ অক্টোবর (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা করে গাজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ ফারুক মিয়া, ২৫, পিং-মোঃ রমজান আলী, সাং- হাসনপুর, মোঃ নুরুল ইসলাম, ২২, পিং- হাফেজ আঃ মজিদ, সাং- তেলিহাটি, মোছাঃ আমিরন বেগম, ৫০, স্বামীঃ মোঃ আব্দুল হেলিম খাঁ, সাং- তেলিহাটি গৌরীপুর, ময়মনসিংহ ০৩ (তিন) জন আসামী গাঁজা সেবনকালে হাতে নাতে ধৃত হয়।

মোবাইল কোর্টে তাৎক্ষণিকভাবে আসামী ০৩ জনকে গাঁজা সেবন ও সংরক্ষণ করার অপরাধে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- টাকা অর্থদন্ড, ০২ নং- কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- এবং ৩ নং কে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা অর্থদন্ড করা হয়েছে। ধৃত আসামীদের নিকট থেকে উদ্ধারকৃত গাঁজা ২৫০ গ্রাম, ৫০ গ্রাম ও ৫০০ গ্রাম গাঁজাসহ সরাঞ্জমাদী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে সার্বিক সহায়তা করেন জনাব চন্দন গোপাল সুর ও সঙ্গীয় টীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ ‘খ’ সার্কেল।


সারাদেশ এর আরও খবর: