ছোট মহেশখালীতে গাছ পড়ে একেই পরিবারের ৩ জন আহত

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০২:১৭ অপরাহ্ন   |   সারাদেশ

ছোট মহেশখালীতে গাছ পড়ে একেই পরিবারের ৩ জন আহত


নুরুল করিম (মহেশখালী) :

মহেশখালীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বসত ঘরের উপর গাছচাপায় এ ঘটনা ঘটে।


সোমবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সোলেমানের স্ত্রী ফাতেমা খাতুন (৪৫) তাদের মেয়ে মিশু(২৪) ও তাসমিন (২০) জানাযায়, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের কালালিয়াপাড়া এলাকার সোলেমানের স্ত্রী ফাতেমা খাতুন পাশে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছ উপড়ে তার ঘরের উপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি'সহ পরিবারের আরো দুই মেয়ে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করে স্বজনরা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান পরিবারের বড় ছেলে হেলাল।


এদিকে ভুক্তভোগী পরিবারকে সরজমিনে ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার।

সারাদেশ এর আরও খবর: