বশেফমুবিপ্রবিতে শেরপুর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন | শিক্ষা
মোঃ সাদেকুল ইসলাম সাকিব ( বশেফমুবিপ্রবি):
১৯৮৪সালের ২২ফেব্রুয়ারী শেরপুরকে মহাকুমা থেকে জেলায় উন্নীত করা হয়।এমন একটি দিনেই
শেরপুর ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন কমিটির অভিষেক ও প্রথমবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষ্যে ২২ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে
অধ্যাপক ড. মো. কামরুল আলম খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শেরপুর জেলা ছাত্র কল্যান পরিষদের মাধ্যমে তোমরা সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখবা এবং অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবা।
সংগঠনের সভাপতি মুনতাসীর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, সংগঠনের উপদেষ্টা নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী, উপদেষ্টা ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল, সহকারী রেজিস্ট্রার এসএম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাকিব।

