আল্লাহই আমাদের জন্য যথেষ্ট: অনন্ত জলিল

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন   |   বিনোদন

আল্লাহই আমাদের জন্য যথেষ্ট: অনন্ত জলিল

ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মহান আল্লাহর ওপর নিজের ভরসার কথা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করে ইতিবাচক মন্তব্য ও দোয়া করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল পবিত্র কোরআনের কয়েকটি আয়াতের অংশ উদ্ধৃত করেন। সেখানে তিনি লেখেন, ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন।’ এর অর্থ, ‘আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি।’ 

এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। 

পোস্টে অনন্ত জলিল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক বার্তা দিয়েছেন এবং ভালোবাসা প্রকাশ করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁদের এমন সমর্থন ও শুভকামনার জন্য ভালোবাসাও জানিয়েছেন এই অভিনেতা। অন্যদিকে, তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা শুধু আলোচনায় থাকার বা দর্শক টানার উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট তৈরি করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন অনন্ত জলিল। তবে তাঁদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন তিনি।


বিনোদন এর আরও খবর: