ওষুধ বিশেষজ্ঞ না হয়েও তৈরি করেন এসএমসির নকল ওরস্যালাইন এন, ইনো

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৩:৫৭ অপরাহ্ন   |   সারাদেশ

ওষুধ বিশেষজ্ঞ না হয়েও তৈরি করেন এসএমসির নকল ওরস্যালাইন এন, ইনো

মোঃ শামীম আহমেদ (আশুলিয়া, ঢাকা) :


আশুলিয়ায় নিরিবিলি এলাকায় এসএমসি কোম্পানির মোড়ক ব্যবহার করে নকল ওরস্যালাইন এন তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। কারখানাটিতে এসএমসি সহ বিভিন্ন কোম্পানির মোড়কে নকল ওরস্যালাইন এন ছাড়াও ইনো ও ট্যাং তৈরি করা হতো।


শনিবার রাত ৮টার দিকে আশুলিয়ার নিরিবিলির ইস্টার্ণ হাউজিং এলাকায় বিজি ফ্রেস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের ওই কারখানায় নকল ওরস্যালাইনের চালান, ইনো সহ এক কর্মচারীকে আটক করে থানা পুলিশে খবর দেয় এসএমসি কোম্পানির কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করে। কারখানাটির কেমিস্ট হিসেবে কাজ করতো বলে প্রাথমিকভাবে জানা যায়। তিনি মাধ্যমিকে পাশ করতে পারেননি।


আটক মিরাজুল ইসলাম মোল্লা (৩০) গোপালগঞ্জের কোটালীপাড়া থানার টিহাটি গ্রামের মৃত মোঃ ময়ের আলী মোল্লার ছেলে তিনি।


তবে এ ঘটনায় কারখানাটির মালিক মিজানুর রহমান জাহিদ, লিপন গাজী ও মোঃ সাদেক হোসেনকে এখনো আটক করতে পারেনি পুলিশ।


এসএমসি এন্টারপ্রাইজের ঢাকা পশ্চিম জোনের সিনিয়র সেলস ম্যানেজার মোঃ গোলাম রিয়াজ বলেন, ‘আমরা গোপন সূত্রে জানতে পারি এখানে নকলভাবে আমাদের কোম্পানির মোড়ক ব্যবহার করে ওরস্যালাইন এন তৈরি করা হচ্ছে। পরে আজ সন্ধ্যার দিকে কারখানাটির সামনে এসে আমরা ভেতরে প্রবেশ করতেই বিপুল পরিমাণ স্যালাইন তৈরির কাঁচামাল ও আমাদের কোম্পানির মোড়ক দেখতে পাই।’


তিনি বলেন, ‘তারা শুধু ওরস্যালাইন নয় ইনো ও ট্যাং নকলভাবে মোড়ক জাত করে বাজারে বিক্রি করতো। পরে পুলিশকে আমরা খবর দেই।’

এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করি ও একজনকে আটক করি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সারাদেশ এর আরও খবর: