কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন   |   রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা মোহাম্মদ ওসমান ফারুক। এরপর কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি জানান ও আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণা করেন।


স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৩) থেকে নির্বাচিত সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে তিনি ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন। তিনি আরও জানান, ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন ও সংশ্লিষ্ট আইনি বিধান অনুসরণ করা হয়েছে--নিশ্চিত হওয়ার পর তা গ্রহণ করেন। সংবিধানের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে স্পিকার বলেন, পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর তারিখ থেকেই সংসদীয় আসন শূন্য হয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য রয়েছে।



রাজনীতি এর আরও খবর: