সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন মো. নুরুল আফসার

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন   |   সফলতার গল্প

সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন মো. নুরুল আফসার

মো. নুরুল আফসার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা। ইলেকট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। ইলেকট্রো মার্ট বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বাজারজাতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান; ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ এসব পণ্য উৎপাদন করে। বর্তমানে দুটি প্রতিষ্ঠানেরই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 

তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর একজন সম্মানিত সদস্য। এমবিএ ডিগ্রিধারী মো. নুরুল আফসার। তাঁর অসাধারণ ব্যবসায়িক দূরদর্শিতা, শিল্প উদ্ভাবনী শক্তি এবং নতুনত্বের প্রতি অঙ্গীকারের মাধ্যমে তিনি বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে একজন সফল উদ্যোক্তা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। ৩৩ বছরের দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় তিনি নিজ উদ্যোগ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬-এ বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হন। নেপালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড, শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫, এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬, কম্বোডিয়ায় এশিয়া প্রেস্টিজ ৫০ আউট অব ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ এবং যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬ ও কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হয়েছেন। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড এবং বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বেশ কয়েকটি অভিজাত ও স্বনামধন্য ক্লাবের সদস্য এবং বিভিন্ন আর্থ-সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত আছেন।


সফলতার গল্প এর আরও খবর: