চট্টগ্রামের বীমা গ্রাহকদের ৯ কোটি ৬৭ লাখ টাকার দাবি পরিশোধ পপুলার লাইফের
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চট্টগ্রাম অঞ্চলের বীমা গ্রাহকদের ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
দ্রুত বীমা দাবি পরিশোধের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চট্টগ্রাম অঞ্চলের বীমা গ্রাহকদের ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল করিব, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম ও অরুন চন্দ্র নাথ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পপুলার লাইফকে এগিয়ে নিতে হবে। দ্রুত ও যথাযথভাবে বীমা দাবি পরিশোধসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য বীমা একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের হাতে বীমা দাবির এই চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি কোম্পানির দায়বদ্ধতার বাস্তব প্রতিফলন।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বীমা গ্রাহকদের হাতে মোট ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
