পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৪:৪২ অপরাহ্ন   |   সারাদেশ

পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু

সুনান বিন মাহবুব (পটুয়াখালী) :


ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পটুয়াখালীতে প্রচুর বৃষ্টি ও  ঝড়হাওয়া বইছে। রবিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর সোমবার বৃষ্টি ও ঝড়হাওয়া শুরু হয়। পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব উপকূলীয় জেলা পটুয়াখালীতে ঝড় বইছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় সিত্রাং ৬০০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-উত্তর পূর্বদিকে অগ্রসর হচ্ছে। পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।  আজ  রাতে  উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে।

পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলার ৭০৩ টি সাইক্লোন শেল্টার ও ব্যাবহারযোগ্য ২৬ টি মুজিব কিল্লায় বিদ্যুৎ ও সুপেয় পানি প্রস্তুত , পর্যাপ্ত মেডিকেল টিম, দরকারি ঔষধ, শুকনো খাবার, অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করা, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবদের প্রস্তুত রাখা, জরুরী সড়ক মেরামত, প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রন কক্ষ প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করেছেন।  এছাড়াও  আজ  বিকেলের আগেই নদীতীরবর্তী   সকলকে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার জন্য বলেছেন তিনি।



#



সারাদেশ এর আরও খবর: