পাবনা আমিপুরে সাবেক সেনা কর্মকর্তার বাড়ীতে ডাকাতি মামলার আসামি আটক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন | পুলিশ প্রশাসন
পাবনা আমিপুরে সাবেক সেনা কর্মকর্তার বাড়ীতে ডাকাতি মামলার আসামি ওমর সানিকে আটক করছে পুলিশ। বুধবার ২৫শে নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ। পরে আসামি ওমর সানিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের আটকের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। আটককৃত ওমর সানির বাড়ী পাবনা আমিনপুর থানা এলাকার ছোট নওগা গ্রামে। উল্লেখ সম্প্রতি চলতি মাসের আনুমানিক ১৫দিন আগে গভীর রাতে আমিনপুর থানাধীন কাজিরহাট এলাকার সাবেক সেনা কর্মকর্তা আব্দুল বারীর নিজ বাড়ীতে একদল দূর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও দেশীও অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সাবেক সেনা কর্মকর্তা ও তার স্ত্রীকে রক্তাক্ত জখম করে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে এবিষয়ে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। তারই পরিপেক্ষিতে ওমর সানিকে আটক করে পুলিশ
